1 টি মন্তব্য (আপনার মন্তব্য সম্পাদকের অনুমোদনের পর প্রকাশিত হবে)
অত্রি ভট্টাচার্য্যFriday 17 February 2012 at 03:44 am
ভালোলাগার জলে বারবার বৃত্ত তোলেন শ্রীদর্শিনী, এবারো তুললেন। দীর্ঘ কবিতায় আমার দৌড় সমরেন্দ্র সেনগুপ্ত পর্যন্ত। তাই কবিতার এমন ব্যাতিক্রমী পর্বভিত্তিক চলন দেখে ধাঁধায় পড়েছিলাম। কিন্তু নির্মেদ এই প্রতিটি পর্ব যেন একে অপরের পরিপূরক। কথামুখটুকুর নরম অথচ কঠোর ঘোষনায় বোঝা যায় সম্পূর্ন কবিতায় তার দৃষ্টিভঙ্গীর স্বচ্ছতা সমস্ত খাদ পুড়িয়ে ফেলবে অক্লেশে, আর ফেলেছেও।
অসিচালনার এই কৌশলে কবিতার দিন শুরু হয় বসন্তের বাতাস নিয়ে। এখানে প্রতিটি ফেরা কৌশলে জর্জরিত, কালকের জন্য বেঁচে থাকার কৌশল। আমরা অজান্তেই শাইলক বনে গিয়েছি এক-একজনা, কারন প্রশাসনিক বারবার ফিরিয়েছে ফাঁদ কেটে বেরিয়ে আসবার পবিত্র প্রচেষ্টাগুলি। সারাদিনের মিথোজীবীতার পর কিন্তু সম্পর্কগুলি মুখোমুখি বসে না, বসতে পারে না স্বচ্ছন্দে; রাতের খেলা? সে খেলাও আসলে চাবুক আর সম্মোহনের। সব সম্পর্ক উঠেছে নিলামে, আর এই ধূ-ধূ শূন্যতায় শুধু অন্তর্বাস সত্যি।
তাহলে আমাদের সুখ শুধু মায়া, আমাদের প্রেম শুধু প্রতিফলন! এক্স-রে দৃষ্টির এই চেতনার সঙ্গে একটু আশা-ভরসাও কি মিশে থাকবে না, শ্রীদার্শিনী?