Journey90s আবারও পাঠক সহায় হন

২টি কবিতা

রুনা বন্দ্যোপাধ্যায়

  • একটুকু ছোঁয়া...



    বাঁচিয়ে চলুন। সঙ্গমমুখী নদীর এপারে ওপারে ওই তো উপুরঝুপুর ডাক। ছোঁয়াছুঁয়ির ব্যতিক্রমী মুখগুলোয় গড়ানো সন্ধ্যা নিবিড় হলে, দেখে নিন নিতম্বধ্বনি বাজে কি বাজেনা দুলকিলতায়। লহর থেকে ললিতকলায় ওই তো একটু সরেজমিন।

    ফাল্গুনী রচনায় আসুক না অসময়; বেবাক বিরতির অস্থিরপঞ্চম। বিমোহিত ফুচকার জলতরঙ্গে কতটা তুফান কতটা মেঘমেদুরতা। পিতজাহাটের অনিশ্চিত বলয়ে ঠিকানা হারালে, হাটুরের ঠোঁটে থমকানো চিইস; অসম্বন্ধ প্রলাপ যাপন। অমৃতের আশেপাশে যেটুকু অধরবৃত্তান্ত।

    নূপুরের তালগুণে শ্রবনডানা উথালপাথাল। চকিত মনের ওই সীমানায় আকাশবোনা থাক না পড়ে। ভাবনঘরে কাঁপন যদি লেগেই থাকে, সুরে ও লয়ে ক্ষান্তি দিন। গড়েরমাঠের মলিন বিকেল; ঝালমুড়িতে অস্তরাগ; একটু দাঁড়ান। রাগের বিলম্বিত আর অনুরাগের বর্ণালী ছেঁকে আঙুলে জড়িয়ে নিন যেটুকু ধূসর।

    এই রঙে এই রাগে আঙুল ছুঁয়ে মিলিয়ে নিন ফাল্গুনী রচিত হতে চেয়েছিল কিনা। ক্ষণিকের ফাঁকে ফাঁকে পলাশের লাজে লাজানো সুখের বালাই রচিত হওয়ার অবকাশ কতটুকু।



  • বিরহ মধুর হল আজি...



    মধুরাতে ষোলোকলার সর্বনাশ; পূর্ণ হবার আগেই যারা জ্যোৎস্না খুঁজে মরে; আঙুলের আলতো পরশ রাখুন যামিনীপোহানো বিরহের নদীমাতৃকতায়।

    মিলনাত্মক নিক্কণের ফাঁকটুকু জুড়ে নিরেট রমণীয়তা; দেয়াল বেয়ে আদর্শজনিত তৃষ্ণাগুলোয় পাখিসমতা। ছাদ বলতে প্রেমের প্রত্যয়িত প্রতিলিপি। নকলনবিশ চোখে মেঘ বলতেও ওইটুকু আসমানী।

    দূরকে সুদূর করতে চাওয়ার প্রতিটি বাঁকে নিতান্ত মঞ্জীরসংশ্লেষ। পথহারা প্রবণতাগুলোয় অবিনাশ তুমিও নাশের নামাবলী হলে? আমার চৌখুপি ঘরে চিকফেলা বাতায়নে দেখো, এখনও সুগন্ধধারা। বিরহের তাম্রলিপি তামাদি হলে সমস্ত সুর প্রেক্ষাপট মাত্র।
বন্ধুদের জানান
  • Tweet

আপনার মতামত (সম্পাদকের অনুমোদনের পর প্রকাশিত হবে)

তৃতীয় সংখ্যা

কবিতা

  • স্বদেশ সেন
  • বারীন ঘোষাল
  • অমিতাভ মৈত্র
  • প্রবীর রায়
  • জহর সেন মজুমদার
  • রামকিশোর ভট্টাচার্য
  • উমাপদ কর
  • অতনু বন্দ্যেপাধ্যায়
  • অভিজিত মিত্র
  • চিরঞ্জীব বসু
  • কৌশিক চট্টোপাধ্যায়
  • নীলাদ্রি বাগচী
  • অনুপ সেনগুপ্ত
  • রাজর্ষি চট্টোপাধ্যায়
  • আর্যনীল মুখোপাধ্যায়
  • রিমি দে
  • রুনা বন্দ্যোপাধ্যায়
  • অনিন্দ্য রায়
  • মুক্তি মন্ডল
  • সৈকত মুখোপাধ্যায়
  • রোশনারা মিশ্র
  • অনুপম মুখোপাধ্যায়
  • ইন্দ্রনীল বক্সী
  • ইন্দ্রনীল ঘোষ
  • ঋপন আর্য
  • বাপন চক্রবর্তী
  • নীলাব্জ চক্রবর্তী
  • তন্ময় রায়
  • সত্যম
  • সৌপ্তিক চক্রবর্তী
  • অরূপরতন ঘোষ
  • দোলনচাঁপা চক্রবর্তী
  • নবেন্দু বিকাশ রায়
  • জয়শীলা গুহ বাগচী
  • শমীক ষণ্নীগ্রাহী
  • দেবাশিস মুখোপাধ্যায়
  • রোহণ কুদ্দুস

অনুবাদ কবিতা

  • প্যাট ক্লিফোর্ড
  • বিওলেতা মেদিনা

গদ্য

  • মুজিব মেহদী
  • অতনু বন্দ্যেপাধ্যায়
  • প্রদীপ চক্রবর্তী
  • অনুপম মুখোপাধ্যায়
  • শুভ্র ভট্টাচার্য
  • রুনা বন্দ্যোপাধ্যায়

চিত্রকবিতা

  • শমিত রায়
  • প্রথম পাতা
  • সূচিপত্র
  • বইপত্র
  • ট্যাবলয়েড
  • যোগাযোগ
  • প্রথম পাতা
  • সূচিপত্র
  • বইপত্র
  • ট্যাবলয়েড
    • ট্যাবলয়েড ১০-১২
  • আর্কাইভ
    • দীর্ঘ কবিতা সংখ্যা
    • তৃতীয় সংখ্যা
    • দ্বিতীয় সংখ্যা
    • প্রথম সংখ্যা