Journey90s আবারও পাঠক সহায় হন

৩টি কবিতা

মুক্তি মন্ডল


  • উপত্যকা



    ভূমিগর্ভ থেকে গৃহত্যাগী মানুষেরা
    নি:স্ব বৈঠায় লেগে থাকা রোদে ভ্রমণে গেছে

    পৃথিবীর সকল কঙ্কাল
    কুয়াশার মেঘে বিজলি-চমক

    উষ্ণতার কাচে অসংখ্য স্মরক
    গভীর রাতে বর্ষণের শব্দে অগ্নিফুলের তোড়ায়
    জ্বলে উঠবে যেন!

    আমাদের বিবর্তিত মুখোশের রঙে
    বিস্মরণ আর
    উড়ে যাওয়া ধুলোর পাতায় উন্মাদিনীর দেহ
    ফেটে জন্ম নিচ্ছে লাস্যময়ী
    উপত্যকা

    অস্পষ্ট গৃহস্থ মানুষেরা উপত্যকায়
    প্রত্যহ স্মারকের পৃষ্ঠা ছিঁড়ে আকাশে ওড়ায়।



  • গ্রন্থপাঠ



    খণ্ডখণ্ড মেঘ বক্ষউন্মোচনে
    হারায় পাহাড়ের ঢালে
    শূন্যচক্ষুদ্বয় হর্ষমন্থনে চৌচির
    হাওয়ার ফাঁদে
    - বৃক্ষবল্কলে মানুষের ঘ্রাণ
    - সমুদ্রস্নান
    বালুর অক্ষরে লিখে রাখা গ্রন্থের পৃষ্ঠায়
    পতঙ্গজীবন
    আর
    প্রলাপের ব্যঞ্জনে কান পেতে শুনি
    বাতাসে ভাসে পুরনো কালের ধ্বনি



  • মধ্যরাতের সংকেত



    অপ্রকৃতিস্থ কাচঘরে
    গভীর রাতের সংযত শীৎকারধ্বনি
    ওড়ে।

    কোথাও কী তবে দরোজার হুড়কো পাশ ফিরলো?
    যে স্টেশন ফাঁকা - তার ইটের ভিতর শ্রমিকের বিষণ্ণ
    মুখের খণ্ডাংশ।

    লোহার শিকগুলোতে মোমালোর
    চিকন শরীর। জানালার কাচে ছিটকে গেলো কাদের
    ভাঙা চুড়ির টুকরো?

    বাইরে ঝড়ের বার্তা হাতে কেউ দাঁড়িয়ে নেই,
    তবু দৃষ্টিতে উঠে আসছে প্রেরকের হাড়, মাংশ...
বন্ধুদের জানান
  • Tweet

আপনার মতামত (সম্পাদকের অনুমোদনের পর প্রকাশিত হবে)

তৃতীয় সংখ্যা

কবিতা

  • স্বদেশ সেন
  • বারীন ঘোষাল
  • অমিতাভ মৈত্র
  • প্রবীর রায়
  • জহর সেন মজুমদার
  • রামকিশোর ভট্টাচার্য
  • উমাপদ কর
  • অতনু বন্দ্যেপাধ্যায়
  • অভিজিত মিত্র
  • চিরঞ্জীব বসু
  • কৌশিক চট্টোপাধ্যায়
  • নীলাদ্রি বাগচী
  • অনুপ সেনগুপ্ত
  • রাজর্ষি চট্টোপাধ্যায়
  • আর্যনীল মুখোপাধ্যায়
  • রিমি দে
  • রুনা বন্দ্যোপাধ্যায়
  • অনিন্দ্য রায়
  • মুক্তি মন্ডল
  • সৈকত মুখোপাধ্যায়
  • রোশনারা মিশ্র
  • অনুপম মুখোপাধ্যায়
  • ইন্দ্রনীল বক্সী
  • ইন্দ্রনীল ঘোষ
  • ঋপন আর্য
  • বাপন চক্রবর্তী
  • নীলাব্জ চক্রবর্তী
  • তন্ময় রায়
  • সত্যম
  • সৌপ্তিক চক্রবর্তী
  • অরূপরতন ঘোষ
  • দোলনচাঁপা চক্রবর্তী
  • নবেন্দু বিকাশ রায়
  • জয়শীলা গুহ বাগচী
  • শমীক ষণ্নীগ্রাহী
  • দেবাশিস মুখোপাধ্যায়
  • রোহণ কুদ্দুস

অনুবাদ কবিতা

  • প্যাট ক্লিফোর্ড
  • বিওলেতা মেদিনা

গদ্য

  • মুজিব মেহদী
  • অতনু বন্দ্যেপাধ্যায়
  • প্রদীপ চক্রবর্তী
  • অনুপম মুখোপাধ্যায়
  • শুভ্র ভট্টাচার্য
  • রুনা বন্দ্যোপাধ্যায়

চিত্রকবিতা

  • শমিত রায়
  • প্রথম পাতা
  • সূচিপত্র
  • বইপত্র
  • ট্যাবলয়েড
  • যোগাযোগ
  • প্রথম পাতা
  • সূচিপত্র
  • বইপত্র
  • ট্যাবলয়েড
    • ট্যাবলয়েড ১০-১২
  • আর্কাইভ
    • দীর্ঘ কবিতা সংখ্যা
    • তৃতীয় সংখ্যা
    • দ্বিতীয় সংখ্যা
    • প্রথম সংখ্যা